এইমাত্র পাওয়া

কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিজনেস, ইকোনমিকস, স্ট্যাটিস্টিক বা সমমান বিষয়ে এমবিএম, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

সিএফএ, এফআরএম বিষয়ে কোর্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। বাংলা ও ইংরজি ভাষায় সাবলীল হতে হবে।

যোগাযোগ দ্ক্ষতা থাকতে হবে। এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১২ জুন, ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.