এইমাত্র পাওয়া

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকদের ৪ দফা দাবি

রাজশাহীঃ রাজশাহীতে ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনসহ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

আজ বুধবার (৩১ মে) বেলা ১১ টায় নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের রাজশাহী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, আইডিইবির রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আমিনুল হক।

উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আহমহ সানি, দপ্তর সম্পাদক মো. আহসান হাবীব, সংগ্রাম পরিষদের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো আয়াতুল্লাহ, দেওয়ান মো. শাহ আলম, মো. আব্দুল গফুর, আনোয়ারা খাতুন, দেলোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.