এইমাত্র পাওয়া

সোনারগাঁওয়ে ICT Training for Teacher’s ১৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

ICT Training for Teacher’s ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান।

প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, মোঃ বশির আহম্মেদ,মোঃ বুলবুল আহম্মেদ। উক্ত প্রশিক্ষণে সোনারগাঁ উপজেলা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার স্কুল,কলেজ এবং মাদ্রাসার শিক্ষকগন অংশগ্রহন করেন।

ট্রেনিং শেষে প্রশিক্ষণার্থীরা শিক্ষক বাতায়নের সদস্য,বাতায়ন থেকে কন্টেন্ট ডাউনলোড করা,মুক্তপাঠের সদস্য হওয়া বা নিবন্ধন করা, বাতায়নে নিজের কন্টেন্ট আপলোড করা সহ ই-মেইল একাউন্ট খোলা এবং মেইল পাঠানো, মেইল চেক করণ ইত্যাদি বিষয়ে সম্যক ধারনা অর্জন করেন। আশা করা যায় এ ভাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে একসময় শিক্ষায় ব্যাপকতর উন্নয়ন সাধিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.