নওগাঁঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সেকারণে ভবিষ্যৎ গড়তে নিজের প্রতি তাদের অধিক যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য তোমাদের কাজ করতে হবে।
শনিবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে ইথেন এন্টারপ্রাইজ এর উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৫০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনার সন্তান যেন অসৎ সঙ্গে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখবেন। সন্তান স্কুল কলেজে যাচ্ছে কিনা, পড়ালেখা করছে কি না তার খোঁজখবর প্রতিনিয়ত রাখবেন।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন নানা কাজে প্রযুক্তি ব্যবহার করতে হয়। মোবাইল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করার কাজ শুরু করেছেন। তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি।
মন্ত্রী বলেন, জীবন সংগ্রামে টিকে থাকতে হলে ডিরেইলড হলে কাঙ্খিত লক্ষে পৌঁছানো সম্ভব হবে না। কোন সমস্যা তৈরি হলে অভিভাবক ,শিক্ষক বা বন্ধুদের সাথে শেয়ারিং বাড়াতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
