ফাইল ছবি

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে: শিক্ষামন্ত্রী

ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ কখনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোন পদ্ধতিতে ক্ষমতায় যায়নি। বিএনপি কোন দিন সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায়নি। তারা সব সময়ই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতায় গেছে।

গাজীপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। নির্বাচন কমিশন যে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ইলেকশনের আয়োজন করতে পারে তা প্রমাণ হয়েছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার সব ধরনের সহযোগিতা করেছে।

শনিবার (২৭ মে) টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আজ দৃশ্যমান। বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। কৃষি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে বিশ্বকে পথ দেখাচ্ছে।

তিনি বলেন, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণদের দায়িত্ব আগামী দিনের নির্বাচনে নৌকাকে বিজয়ী হিসেবে নিশ্চিত করা। এ জন্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইস্পাত কঠোর ঐক্য। প্রতিটি এলাকায় প্রতিটি নির্বাচনী এলাকায় গণমানুষের কাছে আমরা যেন শেখ হাসিনার কথাগুলো পৌঁছে দিতে পারি। প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের কথা এবং শান্তির বার্তা পৌঁছে দিতে পারি।

দীপু মনি বলেন, যে অপশক্তি ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে অপশক্তি ২০০৪ সালের আগস্টে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২৪জনকে হত্যা করেছে এবং যে অপশক্তি ২০১৩ সালে অগ্নি সন্ত্রাস চালিয়েছে তারা আবারও দেশের শান্তি শৃঙ্খলার অবনতি নষ্ট এবং নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা জানে তাদের পক্ষে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তার মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।

জেলা যুবলীগের সম্মেলনে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাবলী, অপরাজিতা হক প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৫/২০২৩          

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.