ঢাকাঃ প্রাচীন যুগ থেকেই চুলের যত্নে জবাফুলের ব্যবহারহয়ে আসছে। চুল পড়া, খুশকি, পাকা চুলের মতো বহু সমস্যার সমাধান করতে কার্যকরী জবাফুল। জবাফুলে থাকা অ্যামিনো অ্যাসি়ড চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। যা প্রাকৃতিক ভাবে চুলের উজ্জ্বলতা বজায় রাখে। এ ছাড়াও জবা ফুল মাথায় ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে। ফলে চুলের ফলিকলগুলিও পুষ্টি পায়। যা নতুন চুল গজাতেও সাহায্য করে।
এ ছাড়া চুলের আরও অনেক উপকার করে এই জবা ফুল।
চুলের ঘনত্ব বাড়াতেও জবা ফুল অনেক কার্যকরী। নারকেল তেলের সঙ্গে জবাফুলের পাপড়ি বেটে মিশিয়ে নিন। গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে এই মিশ্রণ ম্যাজিকের মতো কাজ করে।
২) রুক্ষ চুলের যত্নে জবা ফুল
রুক্ষ চুলের যত্নে অনন্য জবা ফুল। কাঠবাদামের তেলের মধ্যে রোদে শুকোনো বেশ কিছু জবাফুলের পাপড়ি কাচের বোতলে ভরে রেখে দিন। ১০ থেকে ১৫ দিন ২-৩ ঘণ্টা করে সূর্যের আলোতে রাখুন। তার পর গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। রুক্ষ চুলও হবে রেশমের মতো মোলায়েম।
৩) খুশকি দূর করতে জবা ফুল
খুশকির সমস্যায় কে না ভুগে। মাথার খুশকি কমাতে সহায়তা করে এই ফুল। জবাফুলের পাপড়ির সঙ্গে তিলের তেল মিশিয়ে নিন। গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। পরে শ্যাম্পু করে নিন। খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন অচিরেই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
