ঢাকাঃ চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-রোল) অনলাইনে দাখিল করার সময় বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বৃহস্পতিবার (২৫ মে) প্রতিষ্ঠানটির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করার সময় আগামী ৩১ মে পর্যন্ত নির্ধারিত ছিল।
প্রার্থীগণের সুবিধার্থে অনলাইনে ভি-রোল ফরম দাখিলের সময়সীমা আগামী ১৫ জুন রাত ১২.০০টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোন প্রার্থী ডি-রোল ফরম দাখিল (Submit) না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
