শিক্ষক নিবন্ধন সনদের হার্ডকপিটি যদি ওয়েবসাইটে আপলোডকৃত প্রতিবেদন বা প্রত্যয়নের হুবুহু না হয় তবে সে হার্ডকপিটি জাল বলে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ( এনটিআরসিএ)।
সোমবার এনটিআরসিএ’র ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এক শ্রেণির অসাধু ব্যক্তি বা চক্র সনদ যাচাইয়ের নামে স্বাক্ষর জাল ও বানোয়াট কার্যক্রম চালাচ্ছে যা এনটিআরসিএর নজরে এসেছে। এপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষনপূর্বক জানানো যাচ্ছে যে, এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত সনদের যাচাইকৃত প্রতিবেদনের হার্ড কপির সাথে এনটিএরসিএ’র ওয়েবসাইটে আপলোডকৃত প্রতিবেদন মিলিয়ে দেখতে হবে। যদি হার্ডকপিটি ওয়েবসাইটে আপলোডকৃত প্রতিবেদন বা প্রত্যয়নের হুবুহু না হয় তবে সে হার্ডকপিটি জাল বলে বিবেচনা করা হবে এবং অবশ্যই এনটিআরসিএকে জানাতে হবে। যাতে এনটিআরসিএ উক্ত জাল/ বানোয়াট প্রতিবেদন/প্রত্যযনপত্রের বিষয়ে ফৌজদারী মামলা করতে পারে। সনদ যাচাইয়ের সঠিকতা নিশ্চিতকরণের জন্য বিষয়টি অতি জরুরি বলে বিবেচ্য এবং এবিষয়ে সকলেকে সতর্কতা অবলম্বনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল