সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতারিয়া এবং আদর জৈনকে ঘিরেই তৈরি হয়েছে এই ত্রিকোণ প্রেমের বলয়। বলিউডের আনাচে কানাচে কান পাতলে সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, কফি উইথ করণ-এ হাজির হয়ে তারা সুতারিয়া স্পষ্ট জানিয়েছিলেন, সিদ্ধার্থ মালহোত্রাকে তার ভাল লাগে। সিদ্ধার্থ যেমন ভাল অভিনয় করেন, তেমনি সুঠাম তার শরীর।
স্টুডেন্ট অব দ্য ইয়ার টু-এর সিক্যুয়েলের প্রমোশনে হাজির হয়ে সিদ্ধার্থের প্রতি ভাল লাগার কথা জানান তারা। এরপরই মরজাভা-তে সিদ্ধার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বলিউডের এই নবাগতা অভিনেত্রী।
মরজাভা-য় সিদ্ধার্থ, তারার জুটি নিয়ে যখন জোর জল্পনা চলছে, সেই সময় আদর জৈনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও চলছে শোরগোল। সম্প্রতি বচ্চনদের দীপাবলি পার্টিতে একসঙ্গে হাজির হন তারা সুতারিয়া এবং আদর জৈন।
মাঝে মধ্যেই তাদের ডেটিং করতে দেখা যায় মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়। কাপুর খানদানের এই বংশধরের সঙ্গে তারার সম্পর্ক কতটা গভীর, সে বিষয়ে কেউ মুখ খোলেননি। তবে সিদ্ধার্থ মালহোত্রা এবং আদর জৈনের মাঝে তারা সুতারিয়া আপাতত ফেঁসে রয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
