পিরোজপুরঃ জেলার কাউখালীতে প্রাথমিকের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা কানিজকে গত ২১ মে পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ১২ এ ১ উপধারা অনুযায়ী তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেন।
জানা গেছে, উপজেলার মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কৃষ্ণ পালের কাছে চলমান প্রথম সাময়িক পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা কানিজ পরীক্ষার আগে দেখতে চাইলে প্রধান শিক্ষক তাকে না দেখালে তার জের ধরে শিক্ষক নাদিরা কানিজের স্বামী মনিরুজ্জামান গত ১৭ মে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যা সহকারী শিক্ষক নাদিরা কানিজের অনুপ্রেরণায় হয়েছে মর্মে প্রমাণিত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
