শেখ হেলালউদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করলেন বাগেরহাটের প্রথম ডিসি

মোঃ মোজা‌হিদুর রহমান।।

বাগেরহাট জেলার প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ান উল হক ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করেছেন।

সোমবার (২২ মে) দুপুর ১২ টায় পরিদর্শনকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজাহারুল হান্নান তার সফরসঙ্গী ছিলেন।

বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ান উল হক চট্রগ্রাম ও মোংলা বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)এর সাবেক পরীক্ষক ও রাজশাহী বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন।

সফরকালে তিনি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশের নিকট রূপা চৌধুরী লাইব্রেরির জন্য তাঁর লেখা বৃহত্তর খুলনার ইতিহাস, বিবর্তিত বাগেরহাট (একটি ঐতিহাসিক সমীক্ষা) এবং আমার মা রহিমা খাতুন নামক তিনটি বই প্রদান করেন। সফরকালে পরিদর্শন খাতায় মন্তব্য লিপীবদ্ধ করেন।

এসময় তিনি জানান, এ ইউনিয়নে তাঁর জন্ম। এখানে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা দেখে তিনি বিমহিত। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের উপর শিক্ষা দেওয়া জরুরি।

উল্লেখ্য মোহাম্মদ রেজওয়ান উল হকের পূর্বপুরুষদের নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভদিয়া গ্রামে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৫/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.