‘সাপের কামড়ে’ প্রাথমিকের সহকারী শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রামঃ জেলার বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সুলতানা (৩৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকা বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার মোহাম্মদ নুরুল আমিনের স্ত্রী। তিনি পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নাসরিন সুলতানার স্বামী মোহাম্মদ নুরুল আমিন লেন, সন্ধ্যা ৭টার দিকে আমাদের বাড়িতে মুরগি রাখার ছোট ঘরটি বন্ধ করতে যায় আমার স্ত্রী। সেখানে আগে থেকে সাপ ছিল তা তিনি দেখেননি। সাপ তার বাঁ পায়ে কামড় দিলে তিনি চিৎকার দেন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত স্কুলশিক্ষিকা ও তার স্বামী দুজনই পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহত স্কুলশিক্ষিকার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.