রাজশাহীঃ তিন দিনের ব্যবধানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ মে) রাত ১২টার দিকে নগরীর সাধুর মোড় এলাকার রহিম লজ ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শিক্ষার্থীর নাম সামিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৭ সিরিজের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল।
এর আগে গত বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমির মরদেহ উদ্ধার করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
