সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী দুই শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবছর রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।
এঁরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আলী আকরাম হোসেনের মেয়ে মুহ্ছিনা রাবিয়া বস্রি। তিনি ২০১৭ সালে মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। এবং ২০১৯ সালে ঢাকার বিসিআইসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। অপর শিক্ষার্থী শ্রাবনী আক্তার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকার আনিসুর রহমানের মেয়ে। সে ২০১৭ সালে মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। এবং ২০১৯ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন।
মুহ্ছিনা রাবিয়া বস্রি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও শ্রাবনী আক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হয়েছেন।
মুহ্ছিনা রাবিয়া বস্রি ও শ্রাবনী আক্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও পিতা-মাতার অনুপ্রেরনায় আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভাল ফল করে মেডিকেল ভর্তি পরীক্ষায় এ সাফল্য পেয়েছি।
মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, ২০১৭ সালে মুহ্ছিনা রাবিয়া বস্রি ও শ্রাবনী আক্তার এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলো। তারা দুজনেই খুব মেধাবী শিক্ষার্থী। তাদের সাফল্যে আমরা গর্বিত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল