ঢাকাঃ প্লট বরাদ্দ-সংক্রান্ত আদেশ যথাযথভাবে প্রতিপালন না করায় হাইকোর্টের তলবের পর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।
বৃহস্পতিবার বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।
এর আগে বুধবার আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন না করায় তাকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে ১৮ মে তাকে সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
উল্লেখ্য, প্লট-সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে রিট করেন রাজধানীর নিকুঞ্জের বাসিন্দা খালিদ মাহমুদ। রিটের শুনানি নিয়ে ওই প্লট বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে আজ হাইকোর্ট রাজউক চেয়ারম্যানকে তলব করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
