নরসিংদীঃ জেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টার পর দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শীতলক্ষ্যা নদীর দুই তীর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওই দুই স্কুলছাত্রী হলো- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)। তারা সম্পর্কে আত্মীয়।
এর আগে, গতকাল বুধবার দুপুরে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, গতকাল দুপুরে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে ইমা, ইয়াসমিন ও সাদিয়া। সাঁতার না জানায় স্রোতে ইমা, ইয়াসমিন পানিতে ডুবে যায়। তবে সাদিয়া তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে ওইদিন দুপুর আড়াইটার দিকে তাদের উদ্ধারে যায় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবুও তাদের খোঁজ পাওয়া যায়ানি। আজ সকাল ৭টায় আবারও উদ্ধার অভিযান শুরু করলে সাড়ে ৯টায় ইয়াসমিন ও বেলা ১১টায় ইমার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
