এইমাত্র পাওয়া

বুটেক্সে ভর্তি পরীক্ষার আবেদন ১৩৫৫৬

ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে ১৩৫৫৬ জন ভর্তিইচ্ছু। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরি মজুমদার।

গত ১২ই এপ্রিল অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গত ১৩মে শেষ হয়। এতে মোট আবেদন জমা পড়েছে ১৩৫৫৬টি। এসময় আবেদনকারীকে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। আগামী ২৫শে মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে এইচএসসি তে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও উচ্চতর গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে প্রথম ৬ হাজার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২৬শে মে যোগ্যপ্রার্থীরা ৮০০ টাকা প্রদান করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে এবং প্রবেশপথ সংগ্রহের শেষ সময় ১০ই জুন । ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ই জুন (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬শে জুন। এবার ভর্তি পরীক্ষা শুধুমাত্র বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ।

এ বছর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৫.০০ যাদের ছিল তারাই আবেদন করতে পেরেছে । এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে মোট ২০ পয়েন্ট এর মধ্যে জিপিএ-১৯ পয়েন্ট হলেই আবেদন করা গেছে।

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বিষয়ের উপর ৬০ নম্বর করে এবং ইংরেজি বিষয়ে উপর ২০ নম্বর সর্বমোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ফাংশনাল ইংলিশ অনুসরণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.