ঢাকাঃ দাখিলের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত হতে পারে। আগামী ২৫ মে (বৃহস্পতিবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এদিন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ পরিস্থিতিতে ২৫ মে অনুষ্ঠিতব্য দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন।
জানা গেছে, দাখিল পরীক্ষা সারাদেশের ৭১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় কয়েকটি কেন্দ্র পড়েছে। তাই, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেনের কাছে সিটি কর্পোরেশনের অন্তর্গত কেন্দ্রগুলোতে ২৫ মে দাখিল পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত চেয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
