অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক।।

ঘূর্ণিঝড় ‘মোখা’ আসার আগে থেকে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মোখা আসার খবরে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ। তবে এ কদিন হয়নি বৃষ্টি। অবশেষে আজ সকালে বৃষ্টিতে ভিজল ঢাকার রাস্তা। যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়, তবুও জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরল।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.