এইমাত্র পাওয়া

বারহাট্টায় চার এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নেত্রকোনা: জেলার বারহাট্টা উপজেলার বিভিন্ন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার দশম দিন মঙ্গলবার (১৬ মে) চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেন্যু কেন্দ্র গোপালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকক্ষের ভিতরে মোবাইল হ্যান্ডসেট সাথে রাখার দায়ে রসায়ন ও পৌরনীতি বিষয়ের তিন জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে এ কে খান দাখিল মাদ্রাসা কেন্দ্রের ইংরেজী দ্বিতীয়পত্রের একজন দাখিল পরীক্ষার্থীকে পরবর্তী পরীক্ষাসমূহের জন্য বহিষ্কার করা হয়েছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.