ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসচাপায় নাজিমউদ্দিন (৬৫) নামে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক নাজিমউদ্দিন উপজেলার শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০১৪ সালে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সড়ক পারাপারের সময় দ্রুতগামী ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
