রংপুরঃ জেলায় স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মোকছেদুর রহমান নামে এক কলেজশিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফএম আহসানুল হক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ অভিযুক্ত রংপুর সরকারি কলেজশিক্ষকের স্ত্রী মোর্শেদা আক্তার সাথি স্বামীর বিরুদ্ধে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করেন। রংপুর নগরীর রাধাবল্লভ এলাকায় স্বামীর সঙ্গে বসবাসকালে যৌতুকের জন্য প্রায়ই মারধর ও মানসিক নির্যাতন চালাতেন। এ ঘটনায় তিনি উক্ত মামলা দায়ের করেন।
অভিযুক্ত মোকছেদুর রহমান বগুড়া জেলার সদর থানার ফকিরপাড়ার আব্দুল বারীর ছেলে। তিনি বর্তমানে রংপুর সরকারি কলেজের একজন প্রভাষক। মামলা দায়েরের পর মোকছেদুর রহমান উচ্চ আদালতে আগাম জামিন নিয়েছিলেন।
সোমবার তার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তিনি রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন প্রার্থনা করেন। এরপর আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি খন্দকার রফিক হাসনাইন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
