এইমাত্র পাওয়া

বিশ্বের সেরা ১৯ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ঢাকাঃ স্নাতকোত্তরে বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহীরা এ মাসের ২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এ বৃত্তির আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব সাসেক্স ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের ১৯টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে।

জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপের সম্পূর্ণ টিউশন ফি, বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি ও আবাসনসহ নানা সুযোগ-সুবিধা পাবেন কেউ এ বৃত্তি পেলে।

আবেদনপ্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং বিস্তারিত জানতে https://www.worldbank.org/en/programs/scholarships/jj-wbgsp ঢুঁ মারতে পারবেন আগ্রহীরা।

বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা ও বিষয় দেখতে আগ্রহীরা https://www.worldbank.org/en/programs/scholarships/brief/jjwbgsp-participating-programs-2022-2024-application-window-2 তে ক্লিক করতে পারেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.