কক্সবাজারঃ জেলার উখিয়ার উপকূলে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মিফতাহুল জান্নাত (১৫) নামে এক স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে। সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী চাকমাপাড়া গ্রামের জাফর আলমের মেয়ে ও বাহাছাড়া শামলাপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে মোখা ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য পরিবারের লোকজনের সাথে স্থানীয় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
অপহৃত স্কুলছাত্রীর বাবার দাবি, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ওত পেতে থাকা একই এলাকায় বসবাসরত রোহিঙ্গা ফয়েজ আহাম্মদের ছেলে আরিফ উল্লাহ তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের খোঁজ না পেয়ে তাৎক্ষণিক স্থানীয় মেম্বারকে অবহিত করি এবং উদ্ধারের চেষ্টা করি। পরে এ ঘটনায় স্কুলছাত্রীকে উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি খুদে বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ইউপি সদস্য রোজিনা আকতারের স্বামী মোস্তাক আহমদ। তিনি বলেন, গতরাতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে এটা প্রেমঘটিত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সবাই ব্যস্ত সময় পার করছে। খবর পাওয়ার পরপরই বিষয়টি সম্পর্কে ওসি সাহেবকে জানানো হয়েছে এবং স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
