মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার দুমকি উপজেলার ইসলামিয়া দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন ও নকলে সহায়তার দায়ে ৪ শিক্ষক ও ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রসচিব অধ্যক্ষ মাও. কাজী শাহজালাল জানান, আজ বৃহস্পতিবার উপজেলার দুমকি ইসলামিয়া সিনয়র মাদ্রাসার ১ নম্বর কেন্দ্রের ৫ নম্বর কক্ষে হাদিস বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শান্তা আক্তার নামে এক পরীক্ষার্থী ও নকলে সহায়তার দায়ে রূবি আক্তার ও উম্মে কুলসুম নামের দুই শিক্ষককে বহিষ্কার করা হয়।
একই দিনে পাঙ্গাশিয়ার ২ নম্বর কেন্দ্রে একই অপরাধে মো. আরিফ হোসেন নামে দাখিল পরীক্ষার্থী এবং মো. আমিনুল ইসলাম ও মাসুদ মোল্লা নামের দুই কক্ষপরিদর্শকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
