এইমাত্র পাওয়া

ডেন্টাল ভর্তি পরীক্ষার মেধা তালিকায় মেয়েরা এগিয়ে

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তবে প্রাপ্ত ফলাফলে এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। শনিবার (২ নভেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, এবার সরকারি ডেন্টাল কলেজের সাধারণ ৫৩২টি আসনে ভর্তি করা হবে। ওই আসনের জন্য ১৭০ জন ছেলে ও ৩৬২ জন মেয়ে পাস করেছে।

অর্থাৎ চলতি বছরে ছেলেদের তুলনায় দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যক মেয়ে শিক্ষার্থী ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফলেও ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবিব।

এর আগে গত শুক্রবার (১ নভেম্বর) সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই শনিবার (২ নভেম্বর) ফল প্রকাশ করা হয়।

এবার ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৫ হাজার ১১৬ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তাদের মধ্যে ১৯ হাজার ৭৮৮ জন (৭৮ দশমিক ৭৯ শতাংশ) পরীক্ষায় অংশ নেয়। ৫ হাজার ৩২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.