হারানো ল্যাপটপ ফিরে পেলেন কলেজ শিক্ষিকা

রাজশাহীঃ মহানগরীতে হারানো ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্র উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

বুধবার সকালে ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্র উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।

জানা যায়, রাজশাহী কলেজ, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসা: রোজিনা আফরোজের একটি ল্যাপটপসহ কিছু অফিসিয়াল কাগজপত্র গত ৯ই মে রাত ১০টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকা হতে হারিয়ে যায়। এরপর তিনি অনেক খোঁজাখুঁজির পর তা না পেয়ে বোয়ালিয়া থানায় একটি হারানো জিডি করেন।

উক্ত জিডির পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাইফউদ্দীন শাহীনের সার্বিক তত্ত্বাবধানে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: হেলাল উদ্দিন ও তার টিম হারানো ল্যাপটপসহ কাগজপত্রাদি উদ্ধারে অভিযান শুরু করেন।

নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ওই টিম আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো ল্যাপটপের সন্ধান পায়। এরপর আজ দিবাগত ভোর রাত সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা হতে হারিয়ে যাওয়া ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্রাদি উদ্ধার করে। আজ সকালে থানায় অফিসার ইনচার্জ মালিকের নিকট উদ্ধারকৃত ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্র হস্তান্তর করেন।

সহকারী অধ্যাপক মোসা: রোজিনা আফরোজ তাঁর হারানো ল্যাপটপ-সহ অফিসিয়াল কাগজপত্রাদি এত দ্রুত সময়ে ফেরত পেয়ে অত্যন্ত অনন্দিত। তিনি আরএমপি’র পুলিশ কমিশনার ও সাইবার ক্রাইম ইউনিট-সহ বোয়ালিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.