হবিগঞ্জঃ জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মুক্তা আক্তার নামে এক কিশোরী। বুধবার (১০ মে) কারাগারের কক্ষে বসে মেয়েটি পরীক্ষায় অংশ নেয়। এর আগে মঙ্গলবার (১০ মে) হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
পরীক্ষার্থী মুক্তা আক্তার জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে। মুক্তা এবার দীননাথ ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, আদালতের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন মেয়েটিকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। বুধবার অন্যান্য শিক্ষার্থীদের মতো একই সময়ে কারাগারে বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে শংকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে হত্যা মামলা করেন। গ্রেপ্তার মুক্তা আক্তার নিহত শোয়েবের চাচাত বোন।
দীননাথ ইনস্টিটিউশনের এক শিক্ষক বলেন, মুক্তা মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির গণিত বিষয়ের পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
