ফরিদপুর: জেলার আলফাডাঙ্গায় দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত দুই শিক্ষককেও অব্যাহতি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর বরকতিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আলহেরা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো. আব্দুল হালিম ও শিয়ালদী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আফজাল হোসেন।
অপরদিকে পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, গোপালপুর বাইতুল ফালাহ্ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নুর আলম শেখ, হিদাডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী রিয়াজুল ইসলাম ও রফিকুল ইসলাম।
এর আগে ওই কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। পরে ওই কক্ষ পরিদর্শনকালে নকল করার দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। এসময় ওই কক্ষে দুই শিক্ষক সঠিক দায়িত্ব পালনের বিপরীতে দায়িত্বে অবহেলা করার কারণে তাদের অব্যাহতি প্রদান করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
