কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, খাবারের মান, ওয়াইফাই ও বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যার বিষয়ে অভিযোগ উঠেছে।
সমস্যা সমাধানে রবিবার (৭ মে) বেলা ১২ টার দিকে হলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘ওয়াফাইয়ের স্থায়ী সমাধান চাই’, ‘ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করুন’, ‘বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে’, ‘হলের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে’, ‘হল প্রভোস্টের দায়িত্বহীনতার জবাবদিহি করতে হবে’, ‘দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগ করুন’, ‘বেতন ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই’, ও ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি মানতে হবে নইলে দায়িত্ব ছাড়তে হবে’ ইত্যাদি দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে হলের ডাইনিং, টয়লেটগুলো অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এ ছাড়া টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের ট্যাপের পানি খাওয়ানো হচ্ছে। এ ছাড়া গত এক সপ্তাহ যাবৎ হলে ওয়াইফাই নেই। বিষয়গুলো নিয়ে কয়েকবার প্রভোস্ট স্যারের সাথে কথা হয়েছে। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি।
হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান বলেন, ফান্ডে তেমন টাকা নেই। ফান্ড গঠন সাপেক্ষে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

