মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদকঃ জেলার ফুলবাড়ীতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ কোচিং বানিজ্য বন্ধে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে কোচিং বানিজ্যের সাথে জড়িত তিনজনকে প্রাথমিকভাবে সর্তক ও জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ সময় অবৈধ কোচিং পরিচালনার দায়ে সুজাপুর গ্রামের বোরহান আলীর স্ত্রী মোছাঃ দিলবাহার (২৩) কে ২শত টাকা, একই এলাকার ব্রজেন চন্দ্র রায়ের পুত্র লিটন চন্দ্র রায় (৩৬) কে ২শত টাকা ও কাঁটাবাড়ী গ্রামের অমূল্য চন্দ্র রায়ের পুত্র দীপংকর চন্দ্র রায়কে ২শত টাকা জরিমানা করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বর্তমানে এসএসসি/সমমান পরিক্ষা চলছে। সরকারী নির্দেশনা অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে। এরপরও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় কিছু সংখ্যক শিক্ষক অধিক লাভের আশায় গোপনে অবৈধ্য কোচিং বানিজ্য পরিচালনা করে আসছে। আমরা বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করি এবং প্রাথমিক পর্যায় তিনজনকে সর্তক ও জরিমানা আদায় করেছি। এরপর যদি কেউ এমন অবৈধ কোচিং বানিজ্য পরিচালনা করে। তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ সর্বচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
