কুমিল্লাঃ কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার কথা ভেবেছেন এবং তা কার্যকর করে দেখিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
তিনি বলেন, দেশে মাদ্রাসার শিক্ষাকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়েছেন। এখন মাদ্রাসার পড়া লেখা করে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারছে। যা আগে কোন সরকারই মাদরাসা শিক্ষার্থীদের কথা ভাবেনি। মাদরাসা শিক্ষার আরো উন্নয়ন এবং যুগউপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান শেখ হাসিনার সরকার।
শুক্রবার (০৫ মে) দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর মাদ্রাসায় পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান হচ্ছে। যা দেশের জন্য গৌরবের। মাদ্রাসার শিক্ষার্থীরাও এখন যেন দেশের উন্নয়নে বিভিন্নভাবে অংশীদার হচ্ছেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে জাতির পিতা দেশে ইসলামের প্রচার-প্রসারে গ্রহণ করেছিলেন বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা। দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার-প্রসারের স্থপতিও বঙ্গবন্ধু। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার-প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছে বলেও উল্লেখ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
এদিন সকালে দাউদকান্দিতে এক মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্রের হাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর কালো অন্ধকার গ্রাস করেছিল, সেই অন্ধকার তাড়াতে প্রথমে আলোর মশাল জ্বালিয়েছিলেন দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ, বিকাশ এবং মুক্তির লক্ষ্যে অগ্রণী হিসেবে কাজ করছে। তিনি প্রমাণ করেছেন যে, বাংলাদেশে গণতন্ত্র বিকাশের জন্য তার বিকল্প নেই। শেখ হাসিনার সততা-নিষ্ঠা, যুক্তিবাদী মানসিকতা, দৃঢ় মনোবল, প্রজ্ঞা এবং অসাধারণ নেতৃত্ব বাংলাদেশকে বিশ্ব অঙ্গনে এক ভিন্ন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে এবং তিনি বিশ্ববিখ্যাত নেতা হিসেবে পরিচিত।
শেখ হাসিনার অদম্য শক্তি-সাহস, মনোবল এবং দৃঢ় নেতৃত্ব বিশ্বকে অবাক করেছে উল্লেখ করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, আইএমএফ প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল
শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি করেছে। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে তাই সমৃদ্ধির পথে এগিয়ে যেতে তার (শেখ হাসিনা) মতো নেতৃত্ব প্রয়োজন। একটু চিন্তা করলেই বোঝা যায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ইমেজ বিশ্ব অঙ্গনে কোন সুউচ্চ স্থানে গিয়ে পৌঁছেছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশ পরিচালনায় থাকলে দেশের উন্নয়ন নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন আজ সর্বত্র দৃশ্যমান। কৃষি, খাদ্য, যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি, মাথা পিছু গড় আয় বৃদ্ধিসহ প্রতিটি ক্ষেত্রে আশাতীত উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে তাকিয়ে দেখেন কি উন্নয়ন হয়েছে। এর অবদান একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। বড় বড় বিল্ডিং হওয়ায় আনন্দঘন পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে শিক্ষার উন্নয়ন ও পরিবর্তনে বিরাট প্রভাব ফেলেছে। প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের জন্য শেখ হাসিনার প্রয়োজন রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা নিরাপদ থাকব, উন্নয়ন হবে। এর সুফল ভোগ করব আমরা সবাই। জাতির পিতা বঙ্গব
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
ন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দিন রাত নিরলস কাজ করছেন তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
