এইমাত্র পাওয়া

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

ঢাকাঃ জাপানের মধ্য ইশিকাওয়া অঞ্চলে শুক্রবার (৫ মে) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ২টা ৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে।

জাপান রেলওয়ে জানায়, এ ভূমিকম্পের কারণে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাগানো ও কানাজাওয়ার মধ্যে বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, নিগাতা প্রিফেকচারের নিকটবর্তী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চিন্তার তেমন কিছু নেই।

জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, ছোট ছোট ঢেউ আসতে পারে, তবে সুনামির কোনো আশঙ্কা নেই।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৩।

জাপানের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে। ২০১১ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ফলে সুনামি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধসের ঘটনা ঘটে, যা আজও সেখানকার মানুষদের মধ্যে প্রতিধ্বনিত হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.