অনলাইন ডেস্ক :
এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন দুই বন্দি কিশোর। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে তারা পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার্থীরা হলেন যশোর জেলার চৌগাছা উপজেলার সুকুমার রায়ের ছেলে শিব রায় (১২) ও ঝিনাইদহ শৈলকুপা উপজেলার রেজাউল জোয়ার্দ্দারের ছেলে রাতুল জোয়ার্দ্দার (১৩)। তারা যশোরের পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিলেন।
শনিবার সকালে যশোরের পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রের হলরুমে তারা বাংলা প্রথম পত্রের পরীক্ষা অংশ নেন। এ সময় পুলেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষকরাও দায়িত্ব পালন করেন।
এর আগে গত অক্টোবরে পৃথক দুই মামলায় গ্রেফতার করা হয় তাদের। তাদের মধ্যে শিব রায়কে নারী নির্যাতন ও রাতুল জোয়ার্দ্দারকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়। পরে আদালত তাদের যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে পরবর্তীতে তাদের পরীক্ষা দেওয়ার অনুমতির জন্য কিশোর উন্নয়ন কেন্দ্রে থেকে ম্যাজিস্ট্রেট আদালত ও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা পরীক্ষায় অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে দুই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী তাদের পরীক্ষা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল