শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. লায়লা

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন।

রবিবার (৩০ এপ্রিল) ডিন অফিসে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. দিলারা রহমান।

নিজের অনুভূতি জানিয়ে লায়লা আশরাফুন বলেন, আজ সকালে ডিন হিসেবে দায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও সার্বিক উন্নয়নে কাজ করব। অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিতেও কাজ করব। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.