নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি ও সমমানের পরীক্ষার আজ রবিবার শুরু হয়েছে। প্রথম দিনে দাখিল পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ১১ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৫ পরীক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত। পরে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
করোনার আগে সাধারণত ফেব্রুয়ারিতে এই পরীক্ষা শুরু হত। করোনা ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জানানো, সারা দেশে ৭১৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ৬৫ হাজার ১০২ জন। এর মধ্যে প্রথম দিনে অংশ নিয়েছে ২ লাখ ৫৩ হাজার ৭১৯ জন। আর অনুপস্থিত ছিল ১১ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
