কুড়িগ্রাম প্রতিবেদকঃ জেলার রাজারহাটে রবিবার (৩০এপ্রিল) এসএসসির পরীক্ষায় প্রথমদিনে প্রক্সি দিতে গিয়ে এক পরিক্ষার্থীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। আটক বদলি পরিক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রোববার (৩০এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গেরডাবরীহাট স্কুল এ- কলেজের পরীক্ষাকেন্দ্রে হরিশ্বর তালুক উচ্চবিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোঃ ইসরাফিল হোসেনের পরিবর্তে সুমন রহমান নামে এক বদলি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরিক্ষার্থীকে সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করেন কক্ষ পরিদর্শক। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ওই পরীক্ষা কেন্দ্র হতে বদলি পরীক্ষার্থী সুমন রহমান(১৮)কে গ্রেপ্তার করে।
এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলির পরীক্ষার্থীর নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
