মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী,দিনাজপুুর প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়ী এডিপির সহযোগিতায় জাতীয় যুব দিবস পালিত।
আজ শুক্রবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় “দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধু‘র বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে ফুলবাড়ী উপজেলা চত্তর থেকে এক র্যালী বের হয়, র্যালীটি পৌর শহর প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা চত্তরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম,প্রকল্প কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব ক্রেডিট সুপার ভাইজার অরুনকুমার গোস্বামী, অফিস সহ কারী মোঃ মেজবাহুর রহমান, পল্লীসেবার নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও উপকার ভোগী মোঃ জাকারিয়া। উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সংগঠনের যুবক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রশিক্ষিত ৭০ জন যুবকের মাঝে সনদ পত্র প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
