নিজস্ব প্রতিবেদক।।
আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ৪ বছরে (৮ সেমিস্টার) এ শিক্ষাবৃত্তি দেবে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়।
ইউনিভার্সিটাস ১৭ অগাস্টাস ১৯৪৫ (ইউএনটিএজি) নামের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য নানা যোগ্যতার কথা বলা হয়েছে। বাংলাদেশিরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিষয়গুলো:
লোকপ্রশাসন
ব্যবসায় প্রশাসন
কমিউনিকেশন সায়েন্স
বিজনেস ইকোনমিকস
ব্যবস্থাপনা
হিসাববিজ্ঞান
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
সিভিল ইঞ্জিনিয়ারিং
আর্কিটেকচার
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
ইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং
ইংরেজি সাহিত্য
জাপানি সাহিত্য
আইন
মনোবিজ্ঞান
আবেদনের শেষ তারিখ: ১ মে ২০২৩।
প্রয়োজনীয় কাগজপত্র
ডিপ্লোমা সার্টিফিকেট, ফিন্যান্সিয়াল গ্যারান্টি কার্ড, লেটার অব স্টাডি স্টেটমেন্ট, পাসপোর্ট (কমপক্ষে ৩০ মাসের বৈধ পাসপোর্ট), প্রত্যয়নপত্র, স্বাস্থ্যসনদ, কোভিড-১৯ টিকার সনদ, সিভি, পাসপোর্ট সাইজের (লাল ব্যাকগ্রাউন্ড) ছবি লাগবে।
সব তথ্য ইংরেজিতে দিতে হবে।
আবেদনের লিংক: আগ্রহী শিক্ষার্থীদের এই ঠিকানায় আবেদন করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
