নিজস্ব প্রতিবেদক।।
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ রবিবার (৩০ এপ্রিল)। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
গত ১৮ এপ্রিল গুচ্ছের প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়। নতুন করে সময় আবেদনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন গুচ্ছের সমন্বয় কমিটির একাধিক সদস্য।
সূত্র জানায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হওয়ার পর গতকাল শনিবার বিকাল পর্যন্ত দুই লাখের বেশি আবেদন জমা হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রায় তিন লাখ আবেদন জমা হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
গুচ্ছ সমন্বয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, রাতে প্রাথমিক আবেদন শেষ হবে। এরপর আর নতুন করে আর সময় বাড়ানো হবে না। প্রাথমিক আবেদন শেষে আমরা পরবর্তী ধাপের কাজ শুরু করবো।
আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৮ জুনের মধ্যে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
