নড়াইলঃ জেলায় বাল্যবিয়ের হার ৭১ শতাংশ। এদিকে সারা দেশের মধ্যে বাল্যবিয়েতে এ জেলার অবস্থান দ্বিতীয়। বুধবার (২৬ এপ্রিল) এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইউএনএফপি’র কনসালটেন্ট রাম চন্দ্র দাস তার বক্তব্যে নড়াইলের বাল্যবিয়ের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সাম্প্রতিক এক সরকারি জরিপে দেখা গেছে নড়াইলে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার ২৭. ১০ শতাংশ। ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার ৭১ শতাংশ।
তিনি আরও বলেন, আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে বাল্যবিয়ে নারীর অন্তর্ভুক্তিকে ব্যাহত করছে।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বাল্যবিয়ে দেশের সামগ্রিক উন্নয়নের পথে বড় প্রতিবন্ধকতা। জেলার বাল্যবিয়ের ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সমাজের সব শ্রেণিপেশার মানুষ একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বিভিন্ন সরকারি দফতর ও বিভাগ প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী অংশ নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়েবিরোধী কঠোর আইন প্রণয়নসহ নানা সুপারিশ উপস্থাপন করেন তারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

