শিক্ষক-শিক্ষার্থীকে জড়িয়ে ভুয়া প্রতিবেদন

দিনাজপুরঃ গত ১৬ এপ্রিল Cambridge Open Engage জার্নালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং এক শিক্ষার্থীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য ব্যবহার করে ‘Bangladesh and Awami League’ নামে একটি ভুয়া প্রতিবেদন প্রি-প্রিন্ট হিসেবে প্রকাশিত করা হয়েছে।

যা পরবর্তিতে ResearchGate নামক আরেকটি অ্যাকাডেমিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদনটির লেখা নিজেদের নয় এবং এতে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ সরকার ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী মাহবুব উল ইসলাম খান নিবিড়।

প্রতিবেদনটিতে মিথ্যা তথ্য ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে জানান ওই শিক্ষক এবং শিক্ষার্থী। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করেন তারা।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ সরকার Cambridge Open Engage ও ResearchGate এর সঙ্গে ইমেইল মারফত যোগাযোগ করে বিষয়টি অবহিত করে দ্রুততম সময়ের মধ্যে উক্ত প্রতিবেদনটি তাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন। এছাড়াও থানায় একটি জেনারেল ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.