এইমাত্র পাওয়া

জেএসসি পরীক্ষা দেবে দুই কিশোর বন্দী

যশোরের পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে আগামীকাল (শনিবার) জেএসসি পরীক্ষায় অংশ নেবে দুই শিশু বন্দী পরীক্ষার্থী। এরা হল শীব কুমার রায় (হাজতি নম্বর ৯৭২১৯) এবং রাতুল জোয়ার্দ্দার (হাজতি নম্বর ০৬-২১৯)। পুলেরহাট ৩৭৮ নম্বর কেন্দ্রের শিক্ষকরা তাদের পরীক্ষা গ্রহণ করবেন বলে জানান যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

বোর্ড সূত্রে জানাগেছে, যশোরের চৌগাছার কাঠগড়া কেন্দ্রের পরীক্ষার্থী শীব কুমার রায়। তার জেএসসি পরীক্ষার রোল নম্বর-৭৪৪০৪৯। অপর শিক্ষার্থী রাতুল জোয়ার্দ্দার। সে ঝিনাইদহের শৈলক‚পা কেন্দ্রের পরীক্ষার্থী। তার রোল ৭৯৫০৮২।

পুলের হাট কিশোর উন্নয়ন কেন্দ্রের সাইকোসোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান জানান, অক্টোবর মাসে দুই পরীক্ষার্থীর মধ্যে শীব কুমার রায় নারী ও নির্যাতন দমন আইনের মামলায় এবং রাতুল জোয়ার্দ্দার হত্যার মামলায় আটক হয়ে যশোরে আসে। আদালত থেকে তাদেরকে যশোর পুলের হাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেয়। তাদের পরীক্ষা দেয়ার জন্য কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। আদালত থেকে পরীক্ষা দেয়ার অনুমতি পত্র দেয়া হয়। সেই পত্র যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে দিলে এই দুই হাজতি শিক্ষার্থীর পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেছে।

পুলেরহাট ৩৭৮ নম্বর কেন্দ্রের শিক্ষকদের তত্ত্বাবধানে তাদের জেএসসি পরীক্ষা নেয়া হবে।

এ ব্যাপারে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পুলের হাট কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে হাজতি শিক্ষার্থী শীব কুমার রায় ও রাতুল জোয়ার্দ্দারের পরীক্ষা দেয়ার জন্য আদালতের অনুমোতি পত্র জমা দিয়েছে। পত্র পাওয়ার পর পুলের হাট ৩৭৮ নম্বর কেন্দ্র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে পরীক্ষা নেয়ার জন্য। সেখান থেকে কিশোর উন্নয়ন কেন্দ্রে খাতা ও প্রশ্ন নিয়ে গিয়ে পরীক্ষা নেবে। একই পত্র যশোর জেলা প্রশাসকের কাছে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এবার জেএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ২ লাখ ৩৮ হাজার ৫৭০ শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.