এইমাত্র পাওয়া

সেতু থেকে পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলসেতু থেকে পড়ে আব্দুর রশিদ (৬৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের শিলা রেলসেতুতে এই ঘটনা ঘটে।

আব্দুর রশিদ গফরগাঁও উপজেলার জন্মেজয় গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তিনি দক্ষিণ পুখুরিয়া রাশিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, মশাখালী থেকে গয়েশপুর সড়কে শিলা রেলসেতু পার হওয়ার সময় হঠাৎ পা ফস্কে নিচে পড়ে যান আব্দুর রশিদ। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.