সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময় তাপমাত্রা আরো বাড়বে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ সন্দ্বীপে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের ৮ বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৬টা পর্য়ন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সিলেটে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া শ্রীমঙ্গলে ১৭ এবং কুতুবদিয়া ও টেকনাফে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
