ঢাকাঃ ইতিহাস বই থেকে মোগল যুগ সংক্রান্ত যাবতীয় অধ্যায় বাদ দেওয়ার পর এ বার কোপ পড়ল বিজ্ঞান বইতে। সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে চার্লস ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব বাদ দেওয়া হয়েছে।
যার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞেরা। খোলা চিঠি দিয়ে তাঁরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সিবিএসই বোর্ডের দশম শ্রেণির বই থেকে বিবর্তনবাদের অধ্যায়টি সম্প্রতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিইআরটি। দেশের নানা প্রান্তের বিজ্ঞানীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়েছেন। তাঁরা খোলা চিঠি দিয়ে প্রতিবাদও জানিয়েছেন।
চিঠিতে বিজ্ঞানীরা জানিয়েছেন, ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বোধ গড়ে তোলার জন্য বিবর্তন বিষয়ক জ্ঞান জরুরি। তা না থাকলে তাদের বিজ্ঞান শিক্ষায় খামতি থেকে যাবে। এ ভাবে শিক্ষায় বঞ্চনা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণার সামিল বলেও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
