এইমাত্র পাওয়া

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার!

চট্টগ্রামঃ সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হাশেম (৫২) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বৃহস্পতিবার আদালতে উঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর সিএন্ডবি আটগাছতলা এলাকার দারুল ফুনুন মাদরাসা (বিএডিসি মাদরাসা) থেকে মো. হাশেমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাশেম কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন উত্তর মানিকপুর খন্দকার পাড়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, রাতে শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়।

আর ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.