টাঙ্গাইলঃ মাদক সেবন ও বিক্রি করাসহ বিদ্যালয়ে শৃঙ্খলাবহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের প্রমাণ মেলায় চাকরি গেলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মাহমুদুল হাসানের।
গত সোমবার (১৭ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ড এই অফিস সহকারীর চূড়ান্ত বরখাস্ত অনুমোদন দিয়েছে।
অভিযোগে জানা গেছে, অফিস সহকারী মো. মাহমুদুল হেরোইন সেবন এবং অবৈধভাবে হেরোইন নিজ হেফজতে রেখে বিক্রি করেন। তার নামে মাদক সংক্রান্ত মামলায় হয়েছে। প্রধান শিক্ষকের সই জালের সঙ্গে সংশ্লিষ্টতাও পাওয়া গেছে।
অভিযোগে আরও জানা গেছে, বিদ্যালয়ে না গিয়ে হাজিরা খাতায় সই করা, অনুমতি ছাড়া বিদ্যালয় ত্যাগ, খেয়াল-খুশিমতো বিদ্যালয়ে আসা-যাওয়া, কর্তৃপক্ষের আদেশ অমান্য করা, বিদ্যালয়ে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত মো. মাহমুদুল।
এসব অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে।
শিক্ষা বোর্ডের অফিস আদেশে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং এসব অভিযোগ বিশ্লেষণ করে ঢাকা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভায় চূড়ান্ত বরখাস্তের সুপারিশ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
