পঞ্চগড়ঃ জেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথি, বিজ্ঞানাগারের জিনিসপত্রসহ কিছু আসবাবপত্র। সোমবার (১৭ এপ্রিল) রাতে সদর উপজেলার কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোমকিন আলম মুকুলসহ কয়েকজন শিক্ষক বলেন, সোমবার রাতে তারাবীহ নামাযের সময় কে বা কাহারা শিক্ষার্থীদের বিজ্ঞানাগারে আগুন দেয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে বালি,পানি দিয়ে নিভানোর চেষ্টা করে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গুরুত্বপূর্ণ কিছু নথি, বিজ্ঞানাগারের জিনিসপত্র কিছু আসবাবপত্র পুড়ে গেছে। অনুমান করা হচ্ছে প্রায় ১২-১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে। রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে জানি না।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান,খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দেড় লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
