এইমাত্র পাওয়া

ঈদে সংবাদপত্রে ছুটি ৩ দিন

ঢাকাঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে নিউজ পেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সংবাদপত্রে ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ২৩ এপ্রিল ঈদ হলে ২৪ এপ্রিলও ছুটি থাকবে।

তিন দিন ছুটি থাকায় ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল সংবাদপত্র প্রকাশিত হবে না। আর ২৩ এপ্রিল ঈদ হলে ২৫ এপ্রিলও সংবাদপত্র প্রকাশিত হবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.